বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুখরঞ্জন-বকুল রানী স্মৃতি ফুটবলে রাজনগর জয়ী

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০১৯ ইং
সুখরঞ্জন-বকুল রানী স্মৃতি ফুটবলে রাজনগর জয়ী
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদরের রাজনগরে সুখরঞ্জন-বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাজনগর পাবলিক ক্লাব ফুটবল একাদশ জয়ী হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজনগর স্কুলমাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৮০ মিনিটের খেলায় টানটান উত্তেজনায় রাজনগর পাবলিক ক্লাব ফুটবল একাদশ ৩-০ গোল করে সিংহাটি ফুটবল একাদশ দলকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ, সেরা গোলদাতাসহ তিনজনকে প্রাইজবন্ড দেওয়া হয়। খেলাটি পরিচালনা করেন জহির উদ্দিন, ইমাদুল ইসলাম ও হাসিবুল ইসলাম। খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন সুধাংশু মোহন সরকার। এ সময় খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কালুসহ খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে এসএমজে