রবিবার, ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে যুবদল নেতা শহিদ হায়দার আলী হাদুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২৬ ইং
ঝিনাইদহে যুবদল নেতা শহিদ হায়দার আলী হাদুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

ঝিনাইদহ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদ হায়দার আলী হাদুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় শহীদ হায়দার আলী হাদু স্মৃতি সংসদের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান।


অনুষ্ঠানে শহিদ হায়দার আলী হাদু স্মৃতি সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আহসান হাবিব রনক, ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, শহিদ হায়দার আলী হাদু স্মৃতি সংসদের উপদেষ্টা ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং শহিদ হায়দার আলী হাদু স্মৃতি সংসদের উপদেষ্টা ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।


শহিদ হায়দার আলী হাদু স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার বাশি।


অনুষ্ঠানে বক্তারা শহিদ হায়দার আলী হাদুর কর্মময় জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক ও দলের পরীক্ষিত কর্মী। তার আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শেষে শহিদ হায়দার আলী হাদুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 



কমেন্ট বক্স
notebook

গাংনীতে বিশ্বাস পরিবারের উদ্যোগে ইফতার