ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিষখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই আয়োন করা হয়।
মহারাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আহম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর ও ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। এছাড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী সগীর আহমেদ এবং কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. ওলিউর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজম মো. আবুবকর বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিফলন হিসেবে আমরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জনগণের প্রত্যাশা পূরণ করতে ন্যায়, ইনসাফ ও কল্যাণমূলক সমাজ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
মাওলানা আবু তালিব এমপি বলেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি শক্তিশালী করতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
ঝিনাইদহ অফিস