শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের শহরের বকুলতলা থেকে মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০১৬ ইং
ঝিনাইদহের শহরের বকুলতলা থেকে মাদকব্যবসায়ী আটক

`dt

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদের নেতৃত্বে গত ১৭ অক্টোবর রাত আনুমানিক পৌনে ১১টার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের একটি চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়ক, আদর্শপাড়া(বকুলতলা) থেকে  একই এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে হান্নানের বাড়ীর ভাড়াটিয়া চিহিৃত মাদক ব্যবসায়ী ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার রূপদাহ খাপাড়ার  আবু জার মোল্লার ছেলে আবু হুরায়রাকে(২৯) গ্রেফতার করে। তার দেহ তল্লাশী করে ৪৫ পিস ইয়াবা, ০৭ বোতল ফেন্সিডিল এবং নগদ ৪,৫৪২/- টাকা এসময় উদ্ধার করে র‌্যাব। আজ তাকে আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় সোপর্দ করা হতে পারে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়া ও নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন