আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় ক্যাডেট একাডেমির নবযাত্রা উপলক্ষে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও সুধীজনদের নিয়ে মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে হাটবোয়ালিয়া বাজারের আক্কেল আলী সুপার মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা লুকমান হুসাইন। সভায় উপস্থিত অতিথিরা হাটবোয়ালিয়া ক্যাডেট একাডেমির নতুন পথচলাকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউল হুদা, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মাহফুজুর রহমান শিমুল (বিসিএস), হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরীফুজ্জামান লাকী, হাটবোয়ালিয়া জামে মসজিদের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক সেলিম রেজা, মো. আতিয়ার রহমান বিএসসি, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ইব্রাহিম, হাটবোয়ালিয়া বাজার কমিটির সেক্রেটারি জান মোহাম্মদ, মাওলানা জাফিরুল ইসলাম ও মো. রাশিদুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষা কারিকুলাম, পাঠদান পদ্ধতি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ, নৈতিক শিক্ষা এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষা কারিকুলাম ও পাঠদান কার্যক্রমের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন সহকারী পরিচালক মো. জাকারিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন আইউবি।
হাটবোয়ালিয়া ক্যাডেট একাডেমির পরিচালক কামরুল হাসান সোহেল প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা নুর মোহাম্মদ।
প্রতিবেদক হাটবোয়ালিয়া