শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিৎলা বাজারপাড়ায় গাদন টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৬ ইং
চিৎলা বাজারপাড়ায় গাদন টুর্নামেন্টের উদ্বোধন

আলমডাঙ্গা উপজেলার চিৎলা বাজারপাড়ায় উৎসবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে ১৬ দলীয় গাদন টুর্নামেন্ট-২০২৬। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলমডাঙ্গার বকশিপুর দলকে ৫-০ গাদনে পরাজিত করে জয় দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে দামুড়হুদার দেহলি দল।


উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে দেহলি দল। একের পর এক গাদন করে প্রতিপক্ষ বকশিপুর দলকে চাপে ফেলে তারা। শেষ পর্যন্ত ৫-০ গাদনের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দেহলি। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আতর মালিতা। ম্যাচে দেহলি দলের পক্ষে প্রথম গাদন করার কৃতিত্ব অর্জন করেন মহিবুল ইসলাম। তাঁর এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৫০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন শিমুল হোসেন আলামিন।
অন্যদিকে, পরাজিত দলের খেলোয়াড় হয়েও অসাধারণ নৈপুণ্য ও ক্রীড়াশৈলী প্রদর্শনের জন্য ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন বকশিপুর দলের সাইদুল ইসলাম। তাঁকে ৫০০ টাকা পুরস্কার প্রদান করেন মহাসিন মন্ডল। টুর্নামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আতিয়ার মালিতা এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন নাজমুল।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহাবুব হাসান মাবুদ, গাংনী থানার ইনচার্জ সৈয়দ আসাজুজ্জামান, এসআই ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন আলামিন, মারিকুল মালিতা, নাসির মালিতা, রাহেন মন্ডল, সারজাদ হোসেন, ঝণ্টু মালিতা, আল আমিন, মহাসিন মন্ডল, সাইফুল ইসলাম, ইসরাইল পরামানিক, আমিন মন্ডল, আবদুল আজিজ ও ইকরামুল পরামানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের ষষ্ঠ দিন প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত