শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

অংশ নিলেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে
  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৬ ইং
মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা ও মুজিবনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় তাঁরা হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন, চিকিৎসাসেবার মান ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এম সালাউদ্দিন, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইসলাম আলীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


পরিদর্শনকালে নেতৃবৃন্দ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবাকেন্দ্র ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসা ও সেবার খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরিদর্শনকালে অতিথিরা বলেন , সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি হাসপাতালগুলোতে রোগীরা যেন যথাযথ চিকিৎসা ও মানসম্মত সেবা পান, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।


পরিদর্শন শেষে হাসপাতালের পরিবেশ উন্নত রাখা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির নেতৃবৃন্দ নিজেরাই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তাঁদের এ উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির বার্তাও তুলে ধরা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের ষষ্ঠ দিন প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত