শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের পিরোজপুর ইউনিয়ন বিএনপির জনসভায় কামরুল হাসান

বিএনপির সাংগঠনিক শক্তি দুর্বল করার সুযোগ নেই
  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৬ ইং
মেহেরপুরের পিরোজপুর ইউনিয়ন বিএনপির জনসভায় কামরুল হাসান

মব সন্ত্রাস ও পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘বিএনপি হিমালয় পর্বতের মতো বিশাল ও শক্তিশালী একটি রাজনৈতিক দল। বাংলাদেশের অন্যতম বৃহৎ এই দলের শিকড় অনেক গভীরে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতা-কর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।’


তিনি আরও বলেন, এত প্রতিকূলতার মধ্যেও বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যে কোনো ভাটা পড়েনি। হিমালয় থেকে এক টুকরো বরফ খসে পড়লে যেমন এর বিশালত্ব কমে যায় না, তেমনি বিচ্ছিন্ন কিছু ঘটনা দিয়ে বিএনপির শক্তি ও অবস্থান দুর্বল করা সম্ভব নয়। বিএনপি এখনো হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।




পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার বিশ্বাসের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ ও সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু। পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিণ্টু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দীন মনা, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান।


এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিণ্টু, জেলা জাসাসের সদস্যসচিব এ বাঁকা বিল্লাহ, জেলা যুবদলের সহসভাপতি মোশারেফ হোসেন তপু ও এস এ খান শিল্টু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান, জেলা মহিলা দলের সহসভাপতি সাবিয়া সুলতানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের ষষ্ঠ দিন প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত