দামুড়হুদায় মোটরসাইকেলে ঘুরতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক নারী ও এক যুবক। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার রঘুনাথপুর ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁদের দামুড়হুদা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কানাডাঙ্গা গ্রামের এক প্রবাসীর স্ত্রী বৃষ্টি খাতুন ও কার্পাসডাঙ্গা গ্রামের রাসেল মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। তাঁরা সৌদিয়ান রিসোর্ট থেকে নাশতা শেষে বাড়ি ফিরছিলেন। এসময় একই এলাকার নাজমুল হোসেন মোটরসাইকেলে তাঁদের পিছু নেন। একপর্যায়ে রঘুনাথপুর ইটভাটার কাছে পৌঁছালে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের আটক করা হয়।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে রাসেল ও বৃষ্টি খাতুনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে তাঁরা জানান। পরে উৎসুক জনতা তাঁদের পুলিশে সোপর্দ করেন। পুলিশের হেফাজতে নেওয়ার পর বৃষ্টি খাতুনকে তাঁর পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, রাসেলের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদক দামুড়হুদা