শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ১১ দলীয় জোটের লংমার্চের প্রস্তুতিতে সংবাদ সম্মেলন

দুই লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা
  • আপলোড তারিখঃ ৩১-১০-২০২৬ ইং
ঝিনাইদহে ১১ দলীয় জোটের লংমার্চের প্রস্তুতিতে সংবাদ সম্মেলন

দেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘চাঁদাবাজ’ শব্দটি বললেই সাধারণ মানুষ নির্দিষ্ট দলের কথা বুঝে ফেলে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। তিনি বলেন, ‘জনগণ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু সেই আশা পূরণ হয়নি। তাই দেশে ছড়িয়ে পড়া দলীয়করণ ও চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে।’


গতকাল শুক্রবার সকালে শহরের আল হেরা এলাকায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোটের ঘোষিত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত লংমার্চ কর্মসূচি উপলক্ষেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩১ অক্টোবর (শনিবার) তারিখের লংমার্চ সফল করতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এই কর্মসূচিতে দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন আল আজম মো. আবু বকর।


কর্মসূচির রূপরেখা বর্ণনা করে নেতৃবৃন্দ জানান, ৭ দফা দাবির সপক্ষে ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে আসবেন এবং পথসভায় অংশ নেবেন। এরপর তাঁরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকেল পাঁচটায় মূল সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


উক্ত সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্নেল (অব:) অলি আহমেদ এবং খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১ দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়ালসহ স্থানীয় জোট নেতারা।


এদিকে ১১ দলের লংমার্চ ঝিনাইদহে আশা উপলক্ষে দলীয়ভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  সারা শহরকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে ব্যানার ফেস্টুন প্লাকাডে শহর সয়লাব হয়ে গেছে। আজ শনিবারের (৩১ অক্টোবর ) লংমার্চকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। 



কমেন্ট বক্স
notebook

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ