সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলার দায়ে মো. শরিফুল ইসলাম টোটন (৫২) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বাগানপাড়া গ্রামে তার বসতবাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম টোটন বাগানপাড়া গ্রামের শরিবত মন্ডলের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসআই মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে টোটনকে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলতে দেখে গ্রেপ্তার করে।


পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রসিকিউশন দাখিল করে তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।



কমেন্ট বক্স