রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৩৩ বছর পর জাকসু নির্বাচন; লড়ছে আট প্যানেল

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৫ ইং
৩৩ বছর পর জাকসু নির্বাচন; লড়ছে আট প্যানেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। দীর্ঘ প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উত্সবের আমেজ। শিক্ষার্থীরা প্রার্থী নির্বাচনের হিসাব-নিকাশে ব্যস্ত। এর আগে গত ২৯ আগস্ট বিকাল ৪টা থেকে প্রচারণা শুরু হয়ে গত ৯ সেপ্টেম্বর রাত ১২টায় শেষ হয়। প্রচারণার শেষ দিন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে দিনরাত ছুটেছেন প্রার্থীরা। তারা এখন অপেক্ষায় নির্বাচনের ফলাফলের। 


এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১১ হাজার ৭৮৩ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬২৩ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন। হল সংসদে ২১টি হলের প্রতিটিতে ১৫টি করে মোট ৩১৫ পদের পদের বিপরীতে ৪৪৫ জন প্রার্থী নির্বাচন করছেন। কেন্দ্রীয় সংসদে আটটি প্যানেলে ১৩১ জন এবং বাকি ৪৮ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এছাড়া হল সংসদে ৬৪টি পদে কোনো প্রার্থী নেই এবং ১২৪টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


জাকসু নির্বাচন পরিচালনার জন্য ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন— জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী ছাত্তার, শহীদ তাজউদ্দিন আহমেদ হলের প্রভোস্ট অধ্যাপক খো. লুত্ফুল এলাহী ও বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট রেজওয়ানা কবির স্নিগ্ধা।


লড়ছে আট প্যানেল :নির্বাচনে চারটি পূর্ণাঙ্গ ও চারটি আংশিক প্যানেল গঠিত হয়েছে। পূর্ণাঙ্গ প্যানেলগুলো হলো—শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, বাগছাস সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্র ইউনিয়নের (একাংশ) সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল। এছাড়া আংশিক প্যানেলের মধ্যে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট সমর্থিত ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’, স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে ‘স্বতন্ত্র ঐক্য সম্মিলন’, ছাত্র ইউনিয়ন (অন্য অংশ) সমর্থিত ‘সংসপ্তক’ ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) সমর্থিত প্যানেল।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত