সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২১ ইং
আন্দুলবাড়ীয়ায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
আন্দুলবাড়ীয়া মিস্ত্রি পাড়া যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আসর নামাজের পর আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন, হাদিস ও সুন্নার আলোকে তাফসির পেশ করেন আল-মুমিন ফাউন্ডেশন, বাংলা ভিশন ও আরটিভির ইসলামী আলোচক হাফেজ হযরত মাওলানা মনোয়ার হোসেন মোমিন। দ্বিতীয় বক্তা ছিলেন জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সহসভাপতি হযরত মাওলানা আব্দুস সাত্তার। তৃতীয় বক্তা ছিলেন জেলা মুফাসসিরিন পরিষদের সদস্য হযরত মাওলানা আবুল কাশেম জিহাদী। এছাড়াও আরও ওয়াজ করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ। প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম  আশরাফুজ্জামান টিপু প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হযরত মাওলানা আবু মুছা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত