জীবননগরের রায়পুরে মেডিসিন ও গাইনি বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প
- আপলোড তারিখঃ
২১-১২-২০২১
ইং
জীবননগর উপজেলার রায়পুরে মেডিসিন ও গাইনি বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১০টায় রায়পুরে আরআরএফ অফিসে এক দিনের এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। পিকেএসএফ সহযোগিতায় ও আরআরএফ-এর বাস্তবয়ানে ১৬৫ জন রোগী দেখেন ডাক্তার মেহেদী আল মাসুম মেটেসিন ও মেহেবুবা মাজনিন ছন্দা। রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, ওয়াদুর রহমানসহ রায়পুর ইউনিটের সকল কর্মকর্তা।
কমেন্ট বক্স