কুতুবপুর ইউপিতে আ.লীগের মনোনয়ন পেতে জুয়েল রানার আবেদন
- আপলোড তারিখঃ
১২-১১-২০২১
ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. জুয়েল রানা। গতকাল বৃহস্পতিবার তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর এ আবেদন করেন। মো. জুয়েল রানা সদর উপজেলার সরোজগঞ্জ নবীননগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। মো. জুয়েল রানা ইতঃপূর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্বপালন করেন।
মো. জুয়েল রানা বলেন, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তাই তিনি কুতুবপুর ইউপিতে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছেন। তিনি আশাবাদী যে দল তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে মনোনয়ন দেবে। তিনি আরও বলেন, ‘মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসী আমার সঙ্গে আছেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিলে আমি বিপুল ভোটে জয় পাব ইনশাল্লাহ।’
কমেন্ট বক্স