কুতুবপুর ইউপিতে আ.লীগের মনোনয়ন পেতে জুয়েল রানার আবেদন

আপলোড তারিখঃ 2021-11-12 ইং
কুতুবপুর ইউপিতে আ.লীগের মনোনয়ন পেতে জুয়েল রানার আবেদন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. জুয়েল রানা। গতকাল বৃহস্পতিবার তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর এ আবেদন করেন। মো. জুয়েল রানা সদর উপজেলার সরোজগঞ্জ নবীননগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। মো. জুয়েল রানা ইতঃপূর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্বপালন করেন। মো. জুয়েল রানা বলেন, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তাই তিনি কুতুবপুর ইউপিতে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছেন। তিনি আশাবাদী যে দল তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে মনোনয়ন দেবে। তিনি আরও বলেন, ‘মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসী আমার সঙ্গে আছেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিলে আমি বিপুল ভোটে জয় পাব ইনশাল্লাহ।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)