বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ভি জে স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সৃজনশীলতা এবং শিক্ষার মান আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গা ভি জে স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

‘সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের অডিটরিয়ামে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। প্রথমেই স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘সন্তানেরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে এবং ঠিক মতো লেখাপড়া করছে কি না, তা খেয়াল রাখা অভিভাবকদের দায়িত্ব। আমরা অভিভাবকেরা যদি এ দায়িত্ব পালন তরি, তাহলে আমরা একটি ভালো সমাজ গঠন করতে পারব।’ তিনি আরও বলেন, সন্তান পরিপক্ব হওয়ার আগে তাদের হাতে স্মার্টফোন দেয়া উচিত নয়। এখনকার সময়ে একদম ছোট থেকে ৬ বছরের শিশুর কান্না থামাতেও তার হাতে মোবাইল ফোন দেওয়া হয়, যেটা খুবই খারাপ অভ্যাস। মোবাইল থেকে সন্তানকে যতদুরে রাখবেন, আপনার সন্তান তত মেধাবী হবে।


তিনি বলেন, এই প্রযুক্তি আমাদের জ্ঞান শূন্য করে দিতে চলেছে। আজকাল আমরা মেধা ব্যবহার না করে এআই ব্যবহার করি। যার ফলাফলে আমাদের প্রশংসা বাড়ছে, কিন্তু সেই মেধা আমাদের নয়। সে জন্য এখান থেকে বেরিয়ে এসে সৃজনশীলতা এবং শিক্ষার মান আরও বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের অভিভাবকদেও আরও সচেতন হতে হবে। বাঁচ্চাদেরকে মোবাইল থেকে বের করে খেলার মাঠে আনতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকে পেশা হিসাবে বেছে নেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন।


শরীফুজ্জামান আরও বলেন, চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের বিভিন্ন খেলায় উৎসাহিত করা হবে এবং এই ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার জন্য প্রতিটি বিভাগে বিকেএসপির মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিটি বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন শিক্ষক রেখে শিক্ষার্থীদের ক্রীড়া প্রশিক্ষণ দেওয়া হবে। এই ভি জে স্কুলে খেলাধুলার বিষয়ে যে কোনো সহযোগিতা লাগলে আমি যথাসাধ্য সহযোগিতা করব।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনই ভালো রাখে না, আত্মবিশ্বাস বাড়াতেও ব্যাপক ভূমিকা পালন করে । তাই আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে। তবে পড়াশোনা বাদ দিয়ে নয়। তিনি আরও বলেন, তোমাদের নিয়মিত স্কুলে আসতে হবে। ৮০ শতাংশ উপস্থিতি না থাকলে কেউ পরীক্ষা দিতে পারবে না। প্রতিবছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণের সময় সর্বোচ্চ উপস্থিত শিক্ষার্থীকে আগে পুরস্কার দেওয়া হবে।


অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার বাচ্চা কোথায় যায়, কার সাথে মিশে, অবশ্যই খেয়াল রাখবেন। বাঁচ্চাদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অনুসরণ করতে হবে।’
সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) এবিএম খালিদ হাসান সিদ্দিকী। এছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হাফিজুর রহমান, আব্দুল সামাদ, সফিয়ার রহমান, পরিমল কুমার পালসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর মারধর ও ২ লাখ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ