রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কামালপুর মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২১ ইং
আলমডাঙ্গার কামালপুর মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলমডাঙ্গা আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমানের দাদীসহ সকল মুরুব্বিদের উদ্দেশ্যে কামালপুর মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর নিজ বাসভবনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কবি গোলাম রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আফম সিরাজ সামজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম, কবি আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী ডলার আহম্মদ, কামালপুর গোরস্তান কমিটির সভাপতি আব্দুর রউফ নান্নু, গ্রাম্য মণ্ডল ইবাদুল ইসলাম, মাসুদ রানা, আব্দুর রহমান, আব্দুর রশিদ বিশ্বাস প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সাত্তার।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত