রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ভিক্ষুকদের মধ্যে গাভী বিতরণ

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০২১ ইং
জীবননগরে ভিক্ষুকদের মধ্যে গাভী বিতরণ
জীবননগরে ভিক্ষুকদের মধ্যে গাভী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৫ জন ভিক্ষুকের মাঝে গরু বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত