রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২১ ইং
জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়
জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাসেম্বলি জীবননগর শাখার আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার সকালে এ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়। ইয়ুথ অ্যাসেম্বলি জীবননগর শাখার সভাপতি মিঠুন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোকন মিয়া, জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি সাংবাদিক চাষী রমজান, ইয়ুথ অ্যাসেম্বলি জীবননগর শাখার সদস্য তুহিন, সাদিয়া, ঐশ্বয সাহা, তীথ, তুর্ণা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত