দর্শনা থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে ট্যাপেন্টা ট্যাবলেট, গাঁজাসহ তিনজনকে আটক করেছে। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবিরের নেতৃত্বে থানার এসআই সুমন্ত বিশ্বাস, এএসআই আনারুল ইসলাম ও এএসআই আবু বক্কর সিদ্দিক ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায় দর্শনা পৌর শহরের দক্ষিণ চাঁদপুর গ্রামের লাইন পাড়ায়। এসময় পুলিশ লাইন পাড়ার লাল মিয়ার ছেলে সামারুলের ঘরের ভেতর অভিযান চালায়। এ অভিযানে ঘরের মধ্য থেকে নিষিদ্ধ ১ হাজার ৯৬ পিচ ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে। এঘটনায় গ্রেপ্তার করা হয় মাদক ব্যবসায়ী সামারুলকে। এঘটনায় এসআই সুমন্ত বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করে।

অপর দিকে, গতকাল রোববার রাত ৮টার দিকে থানা পুলিশ মাদকবিরোধী অভিযান দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের সীমান্তবর্তী হরিশচন্দ্রপুর গ্রামে। এসময় ১ কেজি গাঁজাসহ কুড়ুলগাছি গ্রামের আনারুল ইসলামের ছেলে আল-আমিন (২৪) ও একই গ্রামের আ. সালামের ছেলে আব্দুর রহমানকে (২৫)। এ ঘটনায় এসআই গোলাম মোস্তাফা বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। গতকাল তাদেরকে মামলাসহ চুয়াডাঙ্গা কোট হাজতে প্রেরণ করেছে।