দর্শনায় ট্যাপেন্টা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2021-11-02 ইং
দর্শনায় ট্যাপেন্টা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন আটক ছবির ক্যাপশন:
দর্শনা থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে ট্যাপেন্টা ট্যাবলেট, গাঁজাসহ তিনজনকে আটক করেছে। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবিরের নেতৃত্বে থানার এসআই সুমন্ত বিশ্বাস, এএসআই আনারুল ইসলাম ও এএসআই আবু বক্কর সিদ্দিক ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায় দর্শনা পৌর শহরের দক্ষিণ চাঁদপুর গ্রামের লাইন পাড়ায়। এসময় পুলিশ লাইন পাড়ার লাল মিয়ার ছেলে সামারুলের ঘরের ভেতর অভিযান চালায়। এ অভিযানে ঘরের মধ্য থেকে নিষিদ্ধ ১ হাজার ৯৬ পিচ ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে। এঘটনায় গ্রেপ্তার করা হয় মাদক ব্যবসায়ী সামারুলকে। এঘটনায় এসআই সুমন্ত বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করে।   `` অপর দিকে, গতকাল রোববার রাত ৮টার দিকে থানা পুলিশ মাদকবিরোধী অভিযান দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের সীমান্তবর্তী হরিশচন্দ্রপুর গ্রামে। এসময় ১ কেজি গাঁজাসহ কুড়ুলগাছি গ্রামের আনারুল ইসলামের ছেলে আল-আমিন (২৪) ও একই গ্রামের আ. সালামের ছেলে আব্দুর রহমানকে (২৫)। এ ঘটনায় এসআই গোলাম মোস্তাফা বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। গতকাল তাদেরকে মামলাসহ চুয়াডাঙ্গা কোট হাজতে প্রেরণ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)