আন্দুলবাড়ীয়ায় ক্যানসারে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
- আপলোড তারিখঃ
০১-১১-২০২১
ইং
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় দূরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের পশ্চিম বাজার পাড়ার পাওয়ারট্রিলার চালক সানোয়ার হোসেন ওরফে সানুর দ্বিতীয় পুত্র আব্দুর রহিম অনেক রোগ, ভোগ ও শোকের পর গতকাল রোববার সকাল ৯টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭ বছর। গতকাল রোববার বেলা আড়াইটায় আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের দরগার-রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমদের জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
কমেন্ট বক্স