রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন করলেন এমপি টগর

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২১ ইং
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন করলেন এমপি টগর
‘মাদককে না বলুন, খেলাধূলায় মনোনিবেশ করুন, এই শ্লোগানে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন গ্রামবাসীর আয়োজনে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩ টায় পারকৃষ্ণপুর-মদনা ফুটবল মাঠে এই টুর্নামেন্টর উদ্বোধন করা হয়। শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস.এ.এম জাকারিয়া আলমের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলী আজগার টগর। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন, চুয়াডাঙ্গা জেলা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা, দর্শনা ও জীবননগর, সার্কেল) মুন্না বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর, দর্শনা কেরুজ চিনিকলের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়অমী লীগের সভাপতি মুন্তাজ হোসেন, দর্শনার ক্রিয়া অনুরাগী  জাতীয় দলের সাবেক ফুটবলার গিয়াস উদ্দিন পিনা, প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন খুলনা একাদশ বনাম ঝিনাইদহ একাদশ। উক্ত খেলায় হাড্ডাহাড্ডি প্রতিযোগীতায় গোল শূন্য ড্র হয়। খেলা শেষে ট্রাইব্রেকারে খুলনা একাদশ ৩-১ গোলে ঝিনাইদহ একাদশকে পরাজিত করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত