রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা উপজেলায় ৭ হাজার জনকে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০২১ ইং
দামুড়হুদা উপজেলায় ৭ হাজার জনকে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান
দামুড়হুদা উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭ হাজার জনকে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণটিকার এ দ্বিতীয় ডোজ দেওয়া হয়।   জানা যায়, দামুড়হুদা উপজেলায় গত ২৮ শে সেপ্টেম্বর প্রতিটি ইউনিয়নের মানুষকে কোভিড-১৯ গণটিকা প্রদান করা হয়। তারই দ্বিতীয় ডোজ হাউলী ইউনিয়নে ১৯ শ, জুড়ানপুর ইউনিয়নে ২ হাজার, নতিপোতা ইউনিয়নে ১৭ শ, নাটুদাহ ইউনিয়নে ৮ শ ও দর্শনা পৌরসভায় ৬ শ টিকা প্রদান করা হয়। এসময় দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, জুড়ানপুর ইউনিয়নের সচিব, নতিপোতা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ামিন আলী, নাটুদাহ ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম দ্বিতীয় ডোজ টিকার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পুলিশ, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবকবৃন্দ।   দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার আবু হেনা মোহাম্মদ জামাল শুভ বলেন, কোভিড-১৯ গণটিকার দ্বিতীয় ডোজ ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দেওয়া হয়েছে। বাকি ইউনিয়নে ৩০ শে অক্টোবর দেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত