রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসন্ন দামুড়হুদার চার ইউনিয়নে পরিষদ নির্বাচনে মাঠে থাকছেন ২৪২ জন প্রার্থী

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২১ ইং
আসন্ন দামুড়হুদার চার ইউনিয়নে পরিষদ নির্বাচনে মাঠে থাকছেন ২৪২ জন প্রার্থী
মোজাম্মেল শিশির, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, কার্পাসডাঙ্গা ইউনিয়নে ৪ জন, কুড়ুলগাছি ইউনিয়নে ৪ জন, জুড়ানপুর ইউনিয়নে ৪ জন, সংরক্ষিত নারী আসনে ৫৪ জন ও সদস্য পদে ১৭২ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কুড়ুলগাছি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে এনামুল হক শাহ ইনু ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন থেকে নজির আহাম্মদ এবং ৭ জন সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল মঙ্গবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন আফিস থেকে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জানা যায়, দামুড়হুদা উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তফসিল ঘোষণা করার পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হযরত আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা আইন ও মানবধিকারের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল আলম মিল্টন। কার্পাসডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা কমিটি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংঠিনক সম্পাদক আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী খলিলুর রহমান, থানা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম ও প্রার্থী আব্দুল কাদির। জুড়ানপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জেলা কমিটি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী সোহরাব হোসেন, মোনাজাত হোসেন, রুহুল আমিন ও সজীব মাহমুদ। কুড়ুলগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কাফিউদ্দীন টুটুল, স্বতন্ত্র প্রার্থী সরফরাজ উদ্দীন, কামাল উদ্দীন ও আক্তারুজ্জামান। এদিকে, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহাম্মদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ এনামুল করিম চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। দামুড়হুদা ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডে লাল্টু, ৯ নম্বর ওয়ার্ডে আবুল, কুড়ুলগাছি ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে মাহাবুর রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডে মহাবুবুল আলম ও বসির আহাম্মদ, জুড়ানপুর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডে রেজাউল ও ৭ নম্বর ওয়ার্ডের রজিব হোসেন সদস্য প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। উপজেলা রিটার্নিং আফিসার ইসহাক সত্যতা নিশ্চিত করে বলেন, প্রার্থীদের প্রত্যাহারের কার্যক্রম শেষ করা হয়েছে। আজ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত