ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, কার্পাসডাঙ্গা ইউনিয়নে ৪ জন, কুড়ুলগাছি ইউনিয়নে ৪ জন, জুড়ানপুর ইউনিয়নে ৪ জন, সংরক্ষিত নারী আসনে ৫৪ জন ও সদস্য পদে ১৭২ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কুড়ুলগাছি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে এনামুল হক শাহ ইনু ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন থেকে নজির আহাম্মদ এবং ৭ জন সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল মঙ্গবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন আফিস থেকে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
জানা যায়, দামুড়হুদা উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তফসিল ঘোষণা করার পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হযরত আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা আইন ও মানবধিকারের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল আলম মিল্টন। কার্পাসডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা কমিটি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংঠিনক সম্পাদক আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী খলিলুর রহমান, থানা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম ও প্রার্থী আব্দুল কাদির। জুড়ানপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জেলা কমিটি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী সোহরাব হোসেন, মোনাজাত হোসেন, রুহুল আমিন ও সজীব মাহমুদ। কুড়ুলগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কাফিউদ্দীন টুটুল, স্বতন্ত্র প্রার্থী সরফরাজ উদ্দীন, কামাল উদ্দীন ও আক্তারুজ্জামান।
এদিকে, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহাম্মদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ এনামুল করিম চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। দামুড়হুদা ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডে লাল্টু, ৯ নম্বর ওয়ার্ডে আবুল, কুড়ুলগাছি ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে মাহাবুর রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডে মহাবুবুল আলম ও বসির আহাম্মদ, জুড়ানপুর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডে রেজাউল ও ৭ নম্বর ওয়ার্ডের রজিব হোসেন সদস্য প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। উপজেলা রিটার্নিং আফিসার ইসহাক সত্যতা নিশ্চিত করে বলেন, প্রার্থীদের প্রত্যাহারের কার্যক্রম শেষ করা হয়েছে। আজ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
