ক্রেতাকে কুপিয়ে জখম করলেন দোকানি!
- আপলোড তারিখঃ
২৭-১০-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বেলগাছিতে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানির কোদালের আঘাতে হাসিবুল নামের এক ক্রেতা গুরুত্বর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবারে দোকান মালিক রশিবুল এ ঘটনা ঘটান। গুরুত্বর জখম হাসিবুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ও পরে কুষ্টিয়া জেলারেল হাসপাতারে ভর্তি করা হয়। জানা গেছে, উপজেলার বেলগাছী গ্রামের বাগানপাড়ার মৃত ফকির মালিথার ছেলে রশিবুল ইসলাম বেলগাছী বাজারে মুদি দোকান দিয়ে ব্যবসা করেন। দোকানে একই গ্রামের খাঁনপাড়ার রবিউল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম মালামাল কেনাকাটা করে থাকেন। মাঝে মাঝে হাসিবুল বাকিতেও মালামাল কেনেন। গতকাল মঙ্গলবার দোকান মালিক রশিবুল ক্রেতা হাসিবুলের বাড়িতে বাকি টাকা চাইতে যান। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রশিবুল পাশে পড়ে থাকা কোদাল তুলে হাসিবুলের মাথায় কোপ মারেন। এতে হাসিবুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসিবুলের লোকজন ধাওয়া করলে রশিবুল পালিয়ে যান। গুরুত্বর আহত হাসিবুলকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। তার অবস্থার উন্নতি না হলে পরে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
কমেন্ট বক্স