ক্রেতাকে কুপিয়ে জখম করলেন দোকানি!

আপলোড তারিখঃ 2021-10-27 ইং
ক্রেতাকে কুপিয়ে জখম করলেন দোকানি! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বেলগাছিতে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানির কোদালের আঘাতে হাসিবুল নামের এক ক্রেতা গুরুত্বর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবারে দোকান মালিক রশিবুল এ ঘটনা ঘটান। গুরুত্বর জখম হাসিবুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ও পরে কুষ্টিয়া জেলারেল হাসপাতারে ভর্তি করা হয়। জানা গেছে, উপজেলার বেলগাছী গ্রামের বাগানপাড়ার মৃত ফকির মালিথার ছেলে রশিবুল ইসলাম বেলগাছী বাজারে মুদি দোকান দিয়ে ব্যবসা করেন। দোকানে একই গ্রামের খাঁনপাড়ার রবিউল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম মালামাল কেনাকাটা করে থাকেন। মাঝে মাঝে হাসিবুল বাকিতেও মালামাল কেনেন। গতকাল মঙ্গলবার দোকান মালিক রশিবুল ক্রেতা হাসিবুলের বাড়িতে বাকি টাকা চাইতে যান। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রশিবুল পাশে পড়ে থাকা কোদাল তুলে হাসিবুলের মাথায় কোপ মারেন। এতে হাসিবুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসিবুলের লোকজন ধাওয়া করলে রশিবুল পালিয়ে যান। গুরুত্বর আহত হাসিবুলকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। তার অবস্থার উন্নতি না হলে পরে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)