সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সংগঠনের উদ্যোগে দারিদ্র ও মেধাবি ছাত্রদের মাঝে বই প্রদান

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০১৬ ইং
দর্শনায় সংগঠনের উদ্যোগে দারিদ্র ও মেধাবি ছাত্রদের মাঝে বই প্রদান

`&&&&`

দর্শনা অফিস: সমাজে অবহেলিত ও অসহায় দারিদ্র মানুষের পাশে জাগো তরুণ সংগঠন। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে দর্শনা ডিএস ফাজিল মাদ্রসা প্রাঙ্গনে সমাজে দারিদ্র ও মেধাবী ছাত্রদের মধ্যে বই, শিক্ষা উপকরণ এবং আর্থিক সাহায্য করেন। দর্শনার এক ঝাঁক তরুণের উদ্যোগে গঠিত `জাগো তরুণ` সংগঠন। এ সংগঠন সমাজে  দারিদ্র ও মেধাবী ছাত্রদের মধ্যে বই, শিক্ষা উপকরণ এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন দর্শনা ডিএস ফাজিল মাদ্রসার সিনিয়ার ইংরেজি শিক্ষক আবু জাফর, দামুড়হুদা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মিজানুর রহমান মন্ডল। এছাড়া আরও উপস্থিত ছিলেন `জাগো তরুণ` সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ ও সদস্য ছানোয়ার হোসেন, সৈকত, আকাশ, বাঁধন, ওমর ফারুক, ইমরান হোসেন। ইসলাম (অমিও) এর পৃষ্ঠপোষকতায় এসব বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ