সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সাহিত্য পরিষদে সাপ্তাহিক সাহিত্য আড্ডা

  • আপলোড তারিখঃ ১২-১১-২০১৬ ইং
জীবননগর সাহিত্য পরিষদে সাপ্তাহিক সাহিত্য আড্ডা

`y`y``

জীবননগর অফিস: জীবননগর উপজেলার সাহিত্য পরিষদে সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে গতকাল শুক্রবার সন্ধ্যার সময় জীবননগর উপজেলায় সাহিত্য পরিষদের কার্যালয়ে জীবননগর সাহিত্য পরিষদের উপদেষ্ঠা সাবেক শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। উক্ত সাহিত্য আড্ডায় কবিতা পর্যালোচনা করেন প্রভাষক মুন্সী আবু সাইফ মুকুল, প্রভাষক আলী আক্তার হোসেন, ডাঃ ইছাহক আলী, ডাঃ শাহীনুর হায়দার কবিতা পাঠ করেন মীর জাহান আলী, আজিজ হোসেন, খলিলুর রহমান, নজরুল ইসলাম, মিনারুল রহমান সুনু, কবির আল চপল, রুমা, হারুন অর রশিদ, সাইদুর রহমান, সুজাউল হক, হাফিজুর রহমান, শ্রী শংকর, আঃ মান্নান, বজলুর রহমান, হযরত আলী, কনিকা, আয়সা, রেজাউল করিম প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক খলিলুর রহমান।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ