সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলোচিত কয়রাডাঙ্গার নাণ্টু আবার গ্রেপ্তার!

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২০ ইং
আলোচিত কয়রাডাঙ্গার নাণ্টু আবার গ্রেপ্তার!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারের যাত্রী ছাউনী দখল করে দোকান নির্মাণ করার অভিযোগে কয়রাডাঙ্গা গ্রামের আলোচিত মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নাণ্টুকে আবারও গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ভালাইপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুজ্জামান নাণ্টু (৭১) আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে ইসরাইল হোসেন নামের চুয়াডাঙ্গা জেলা পরিষদে কর্মরত এক ব্যক্তি সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি নুরুজ্জামান নাণ্টুর নাম উল্লেখ করে বলেন, অভিয্ক্তু ব্যক্তি ভালাইপুর বাজারের সরকারি সম্পত্তি (যাত্রী ছাউনী) দখল করে দোকান নির্মাণ করার চেষ্টা করছেন। ওই অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুজ্জামান নাণ্টুকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তার নাণ্টুকে আদালতে প্রেরণ করলে আদালত থেকে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়। নুরুজ্জামান নাণ্টুর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী