আলমডাঙ্গায় বিএনপি ও যুবদলের দুই নেতা গ্রেফতার
- আপলোড তারিখঃ
১০-০৩-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাগরিবুর রহমান। পরে আমলী আলমডাঙ্গা আদালতে সোপর্দ করা হলে বিচারক জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি ও যুবদলের দুই নেতা আলমডাঙ্গা উপজেলায় নাশকতার পরিকল্পনা করছিল। আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ায় অভিযান চালিয়ে শেখ সাইফুল ইসলামকে ও থানাপাড়া থেকে মাগরিবুর রহমানকে গ্রেফতার। আলমডাঙ্গা থানার এসআই পিয়ার উদ্দিন বাদি হয়ে দুই জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
কমেন্ট বক্স