বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ছাত্রদলের সাবেক ভিপি হারুন অর রশিদ অসুস্থ

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৬ ইং
দর্শনায় ছাত্রদলের সাবেক ভিপি হারুন অর রশিদ অসুস্থ

দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভিপি ও দর্শনা ভোরের সাথী সংগঠনের নেতা হারুন অর রশিদ অসুস্থ হয়ে দর্শনার তরফদার ক্লিনিকে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তাকে দর্শনা তরফদার ক্লিনিকে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


গত দুই দিন ধরে তিনি বাড়িতে অসুস্থ ছিলেন। এদিকে খবর পেয়ে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল ইসলাম ও ছাত্রদল নেতা সজিব তাকে তাৎক্ষণিকভাবে দেখতে যান। এছাড়া ভোরের সাথী নেতা আলাউদ্দিন ও ডিটু তার পাশে থেকে চিকিৎসার তত্ত্বাবধান করছেন। এদিকে, সাবেক ভিপি ও ভোরের সাথী হারুন অর রশিদের দ্রুত সুস্থতার জন্য ভোরের সাথী সংগঠনের নেতাকর্মীরা সকল ধর্ম ও বর্ণের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ