বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে ৩ জন গ্রেপ্তার

সামারি ট্রায়ালে প্রত্যেকের কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে ৩ জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর চারমাইল এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বেগনগর চারমাইল গ্রামের মৃত মোছাদুল ইসলামের ছেলে রাসেল হাসান ওরফে চঞ্চল (৩৫), শংকরচন্দ্র গ্রামের মৃত খেদের আলীর ছেলে লিয়ন (১৯) এবং একই গ্রামের সুজার আলীর ছেলে রিয়াজ আলী (২৬)।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই নওশাদ মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় বেগনগর চারমাইল গ্রামের রাসেল হাসান ও চঞ্চলের পানের বরজের ভেতর থেকে তিনজনকে আটক করা হয়। পুলিশের দাবি, তারা মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছিলেন।


পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ