আলমডাঙ্গায় বিএনপি ও যুবদলের দুই নেতা গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-03-10 ইং
আলমডাঙ্গায় বিএনপি ও যুবদলের দুই নেতা গ্রেফতার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাগরিবুর রহমান। পরে আমলী আলমডাঙ্গা আদালতে সোপর্দ করা হলে বিচারক জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন। পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি ও যুবদলের দুই নেতা আলমডাঙ্গা উপজেলায় নাশকতার পরিকল্পনা করছিল। আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ায় অভিযান চালিয়ে শেখ সাইফুল ইসলামকে ও থানাপাড়া থেকে মাগরিবুর রহমানকে গ্রেফতার। আলমডাঙ্গা থানার এসআই পিয়ার উদ্দিন বাদি হয়ে দুই জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)