জীবননগরে ৪০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
- আপলোড তারিখঃ
১০-০৩-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে। গতকাল সকাল ৮টার দিকে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিয়ে এ মালামাল আটক করে।
৬ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের পাকা রাস্তার উপর হতে ৭,৪০০ টি ভারতীয় ইমিটেশনের চেইন, ২০,০০০টি ভারতীয় ইমিটেশনের পুতি এবং ১,০০,০০০টি ভারতীয় ইমিটেশনের ধাতপ কাঠি বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩৬,৮০,০০০/-(ছত্রিশ লক্ষ আশি হাজার) টাকা মাত্র। আটককৃত মালামাল দর্শনা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স