জীবননগরে ৪০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

আপলোড তারিখঃ 2018-03-10 ইং
জীবননগরে ৪০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে। গতকাল সকাল ৮টার দিকে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিয়ে এ মালামাল আটক করে। ৬ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের পাকা রাস্তার উপর হতে ৭,৪০০ টি ভারতীয় ইমিটেশনের চেইন, ২০,০০০টি ভারতীয় ইমিটেশনের পুতি এবং ১,০০,০০০টি ভারতীয় ইমিটেশনের ধাতপ কাঠি বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩৬,৮০,০০০/-(ছত্রিশ লক্ষ আশি হাজার) টাকা মাত্র। আটককৃত মালামাল দর্শনা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)