বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০১৮ ইং
মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় সদর উপজেলা অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে দু’দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক পরিমল সিংহ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোহরাব হোসেন। আলোচনা সভা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ ভিত্তিক এবারের মেলার প্রতিপাদ্য `মেধায় সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত`। মেলায় ২৪টি স্টল উপজেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে তরুণ এবং অপেশাদার বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার দ্বিতীয় দিন সমাপনী দিবসে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় গরুর সঙ্গে অনৈতিক কাজ, অভিযুক্ত গ্রামছাড়া