বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার হাউলী ইউনিয়নে সেলাই মেশিন, স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৬ ইং
দামুড়হুদার হাউলী ইউনিয়নে সেলাই মেশিন, স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ

দামুড়হুদার হাউলী ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (ইউপি উন্নয়ন সহায়তা) আওতায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ডুগডুগি স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সামগ্রী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাউলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিতরণ করা হয়।


হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বলেন, সরকারের উন্নয়ন সহায়তা তহবিলের উদ্দেশ্য হলো তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়ন করা। সেলাই মেশিন পেয়ে নারীরা স্বাবলম্বী হবেন, স্প্রে মেশিন কৃষিকাজে সহায়ক হবে এবং শিক্ষা উপকরণ মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাবে।


এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহসভাপতি সোলেমান মল্লিক, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, হাউলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহিউদ্দীন, সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, শহিদুল ইসলাম, আব্দুল হান্নান পটু, শাহাজামালসহ ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে তুলে দেন ২৪টি সেলাই মেশিন, ২১টি স্প্রে মেশিন, ১২০টি স্কুল ব্যাগ, ১২০টি টিফিন বক্স, ৮টি চেয়ার, ৫টি বিপণি মেশিন, ৫টি ডিজিটাল থার্মোমিটার, ৩টি ডায়াবেটিস মাপার মেশিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ