বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে হাসপাতাল-ক্লিনিক মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জদের সঙ্গে মতবিনিময়

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৬ ইং
জীবননগরে হাসপাতাল-ক্লিনিক মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জদের সঙ্গে মতবিনিময়

জীবননগরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোর শাখার উদ্যোগে আয়োজিত সভায় জীবননগর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জরা অংশ নেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান শিপলু ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল। অনুষ্ঠানে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোর শাখার ডেপুটি ডাইরেক্টর ডা. মোহাম্মাদ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ