মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে শিশু ও মা সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৬ ইং
কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে শিশু ও মা সমাবেশ

`Jhenaidah

ঝিনাইদহ প্রতিনিধি: হাত ধোয়াকে অভ্যাসে পরিণত করুন এই স্লোগান নিয়ে  ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে শিশু ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের পরিচালনায় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক এর আয়োজনে বলিদাপাড়াস্থ প্রশিক্ষণ ও বিকাশ কেন্দ্রে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী, শিশু ও মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।  কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীনের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌরসভার মেয়র আলহাজ্ব মো: মকছেদ আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, ডা: মুনতাসির মামুন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান। এর আগে কালীগঞ্জ উপজেলার ১০টি বিদ্যালয়ের ২০০শ শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় এবং কিভাবে হাত ধুতে হয় তা সবাইকে দেখানো হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা