শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা জাতীয় পার্টির (জেপি) বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০১৬ ইং
মেহেরপুর জেলা জাতীয় পার্টির (জেপি) বর্ধিত সভা অনুষ্ঠিত

`03`

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা জাতীয় পার্টির  (জেপি) বর্ধিত সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় মেহেরপুরের গাংনী উপজেলা শহরের জেলা জাতীয় পার্টির  (জেপি)  কার্যালয়ে এই বার্ধিত সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান জেপির জেলা নির্বাহী কমিটির সদস্য দাউদ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও মেহেরপুর জেলা সভাপতি আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন জেলা জেপির সহ-সভাপতি ডাক্তার আব্দুর রাজ্জাক, জেলা সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমদ ও গাংনীর উপজেলা সভাপতি হাজি আজমত আলি। এছাড়া বক্তব্য রাখেন জেলা যুগ্ম সাধারন সম্পাদক মওলাদ খান,  যুগ্ম সাংগঠনিক সম্পাদক খোকন মাষ্টার, জেলা যুগ্ম দপ্তর সম্পাদক হেকিম মজিবর রহমান, জেলা প্রকাশনা সম্পাদক উজ্জল মোল্লা, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আততাব আলি, গাংনী উপজেলা যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান, পৌর কমিটির সভাপতি ও প্রভাষক বকুল হোসেন, উপজেলা প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া, যুব সংহতি কেন্দ্র কমিটির সদস্য শাহাজাহান ও জেলা কমিটির যুগ্ম আহবায়ক আজিম উদ্দিন । সভা শেষে জেলা পরিষদ নির্বাচনে জেপির প্রার্থী হিসাবে সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেনের নাম দাবী করা হয়।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়া ও নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন