শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা তিতুদহে হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে চাউল বিক্রি কর্মসূচির শুভ উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০১৬ ইং
চুয়াডাঙ্গা তিতুদহে হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে চাউল বিক্রি কর্মসূচির শুভ উদ্বোধন
`IMG_20161013_211937` তিতুদহ থেকে আকিমুল ইসলাম: শেখ হাসিনার বাংলদেশ` ক্ষুধা করবো নিরুদেশ` এই স্লোগানকে সামনে রেখে বাংলদেশের প্রায় সব অঞ্চলে চলছে ১০টাকা কেজি দরে চাউল বিক্রির কর্মসূচি। তেমনি গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে সকাল ১০টা থেকে শুরু হয়েছে ১০টাকা দরে চাউল বিক্রির কর্যক্রম।  অত্র ইউনিয়নের ১২২৪টি হত দরিদ্রদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। ১০টাকা কেজি দরে চাউল বিক্রি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তিতুদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান (টিপু), তিতুদহ ইউনিয়নের  ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈন উদ্দীন, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গিয়াস উদ্দীন প্রমূখ। এই চাউল বিক্রি কর্মসূচির ডিলার হয়েছেন সাজ্জাদুর রহমান (তিতুদহ বাজার), হায়দার মলি¬ক (গড়াইটুপি বাজার)।  সব দুস্থ গরিব দুঃখী মানুষের মধ্যে কার্ডের মাধ্যমে প্রত্যেক কার্ডপ্রাপ্তদের মাসে ৩০কেজি হারে ১০টাকা কেজিতে চাউল প্রদান করা হবে বলে জানান ডিলার সাজ্জাদুর রহমান ও হায়দার মালি¬ক এবং চেয়ারম্যান আকতার হোসেন।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়া ও নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন