বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় যুবকদের পাশে জুলাই যোদ্ধা ডিউক হুদা

  • আপলোড তারিখঃ ২১-১০-২০২৬ ইং
হাটবোয়ালিয়ায় যুবকদের পাশে জুলাই যোদ্ধা ডিউক হুদা

‘মাদকের অন্ধকার নয়, খেলাধুলার আলোয় গড়ে উঠুক আগামীর যুবসমাজ’- এমন প্রত্যয় নিয়ে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় তরুণদের পাশে দাঁড়িয়েছেন জুলাই যোদ্ধা ও হাটবোয়ালিয়ার কৃতী সন্তান ডিউক হুদা। এরই অংশ হিসেবে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে স্থানীয় যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে তিনি উদয়ন তরুণ সংঘের সদস্যদের হাতে ফুটবল উপহার দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এ ক্রীড়াসামগ্রী উপহার দেওয়া হয়। ডিউক হুদার এ উদ্যোগে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি এবং মাদকবিরোধী সচেতনতা তৈরির ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে।


সংশ্লিষ্টদের মতে, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। নিয়মিত খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। খেলার মাঠে তরুণদের নিয়মিত অংশগ্রহণ বাড়লে তাদের অবসর সময় ইতিবাচক কাজে ব্যয় হবে এবং মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ তৈরি হবে।


স্থানীয় যুবসমাজের পাশে দাঁড়িয়ে ডিউক হুদার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, এ ধরনের সহযোগিতা তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলবে।



কমেন্ট বক্স
notebook

শৈলকুপায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান