বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুকুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২১-১০-২০২৬ ইং
পুকুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দামুড়হুদা উপজেলার জয়রামপুরে পুকুরে বন্ধুদের সঙ্গে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে জুনায়েদ নুর ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার জয়রামপুর হালসাপাড়ার রমজান আলীর পুকুরে এ ঘটনা ঘটে। জুনায়েদ নুর ইসলাম জয়রামপুর স্টেশনপাড়ার রুবেল মণ্ডলের ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বন্ধুদের সঙ্গে শাপলা ফুল তুলতে রমজান আলীর পুকুরে যায় জুনায়েদ। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।


খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় শিশুটির বাবা রুবেল মণ্ডল থানায় লিখিত আবেদন দেন। দামুড়হুদা মডেল থানার ওসি মেসবাহ উদ্দীন বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

শৈলকুপায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান