শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বৈদেশিক সাহায্যে শৈলকূপায় এক হাজার পরিবার

পেল ইউএই এইডের খাদ্য ও বস্ত্র
  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৬ ইং
বৈদেশিক সাহায্যে শৈলকূপায় এক হাজার পরিবার

ঝিনাইদহের শৈলকূপায় প্রথমবারের মতো সরাসরি বৈদেশিক সহায়তায় ১ হাজার নিম্ন আয়ের ও প্রান্তিক পরিবারের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘বাংলাদেশে বন্যা ও ভূমিধস খাদ্য সহায়তা প্রকল্প’-এর আওতায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এইডের অর্থায়নে ও ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার শৈলকূপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে দুস্থ মানুষের হাতে এসব সহায়তা তুলে দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।


ত্রাণ প্যাকেজের আওতায় প্রতিটি পরিবারকে ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ পরিধানের নতুন জামাকাপড় প্রদান করা হয়। নিত্যপণ্যের এই বাজারে সরাসরি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় খাদ্যপণ্য ও পোশাক হাতে পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষেরা।


ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে মানবিক এই ধরনের সহায়তা অত্যন্ত অর্থবহ ও সময়োপযোগী। সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে শৈলকূপার সাধারণ মানুষের কাছে এই সাহায্য পৌঁছে দেওয়ার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’ মন্ত্রী ভবিষ্যতেও আন্তর্জাতিক বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোর সহায়তায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত হাইকমিশনার রাশেদ আল মাইল আজ্জাবি এবং বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি এইডের চেয়ারম্যান এনামুল হক খন্দকার।


এছাড়া অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাগিব রউফ চৌধুরী, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান, শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

উসকানিমূলক বক্তব্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা