বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মামাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২৬ ইং
মামাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মামাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন হোসেন (৭) নামের এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ইয়ামিন হরিণাকুণ্ডুর শ্রীরামপুর গ্রামের ইকরামুল হোসেনের ছেলে।


স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দিনকয়েক আগে পোলতাডাঙ্গা গ্রামে মামা আবুল হোসেনের বাড়িতে বেড়াতে আসে ইয়ামিন। মঙ্গলবার দুপুরের পর থেকে তাকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিলেন না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের তোফি বিশ্বাসের পুকুরে তার দেহ ভেসে উঠতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার