রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ৩ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২৬ ইং
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ৩ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহের বাস টার্মিনাল এলাকার একটি ছাত্রাবাস থেকে ১টি ওয়ান শুটার গান ও ২টি তাজা বুলেটসহ ফয়সাল, অন্তর ও আব্দুল হাই নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। আটক অন্তরের বাবা পুলিশের এসআই এবং মূল আসামি ফয়সাল চুয়াডাঙ্গার বাসিন্দা বলে জানা গেছে। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান এবং ২টি তাজা গুলিসহ তিন যুবককে আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা ওই ছাত্রাবাসে কক্ষ ভাড়া নিয়ে অবৈধ অস্ত্র মজুত এবং মাদকের সিন্ডিকেট পরিচালনা করছিল।


আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, অপরাধের সাথে যারাই জড়িত থাকুক না কেন—কারো পরিচয় বা স্বজনপ্রীতি বিবেচনা করা হবে না, আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।



কমেন্ট বক্স
notebook

কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ২