সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

৩ বছরে উপজেলা হাসপাতাল ১৫০ শয্যা করার ঘোষণা

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২৬ ইং
আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

বিগত ১৭ বছরে দেশের স্বাস্থ্য খাত চরম অবহেলা ও ব্যাপক লুটপাটের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। স্বাস্থ্যসেবার বিদ্যমান সংকট কাটিয়ে জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দিতে আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। 
গতকাল রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে দেশের স্বাস্থ্য খাতে নানা সংকট তৈরি হয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। উপজেলা পর্যায় থেকেই সাধারণ মানুষ যাতে মানসম্মত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেই হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে।
চিকিৎসক সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল করতে খুব শিগগিরই নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট অনেকটাই কমবে এবং রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা ও অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগী ও হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী